26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে কোস্টগার্ডের গণশুনানি অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার। চাঁদপুরে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড গণশুনানির আয়োজন করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন এলাকায় কোস্ট গার্ডের সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে নাগরিকদের অভিযোগ ও মতামত গ্রহণ করতে গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে উক্ত এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, জলদস্যু দমন, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধভাবে বালু উত্তোলন ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। এসময় স্থানীয় জনগণ ও জেলেদের কাছ থেকে অভিযোগ ও মতামত গ্রহণ করে তাদের অভিযোগ ও সমস্যার প্রেক্ষিতে কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। উক্ত গণশুনানিতে নৌ পুলিশ, থানা পুলিশ, বিআইডব্লিউটিএ, জেলা মৎস্যজীবী সমিতি, জেলে প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।  বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ