27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

ষ্টাফ রিপোটার ॥ চাঁদপুরে মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ৫ মাদক কারবারিকে  গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে এতথ্য নিশ্চিত করেন সদর উপজেলা আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, দুপুরের দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফরিদগঞ্জ উপজেলার কাজির বাজার এলাকা থেকে মাদক কারবারি মো: রুবেল মিয়াকে (৩১) গ্রেফতার করে। তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প থেকে মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদক কারবারি মো: দুলাল (৪৮), আবুল কাশেম (২৮), মো: রুবেল হোসেন (৩৪) ও আব্দুল বাতেন (৬৪) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে জব্দ মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য স্ব স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ