26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর ইলিশ বাজারে ভোক্তার অভিযান

ষ্টাফ রিপোটার। চাঁদপুরের ইলিশের বাজার নিয়ন্ত্রণে বড়ষ্টেশন মাঝঘাটে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুরে সবচেয়ে বড় ইলিশ অবতরণকেন্দ্র বড়স্টেশন মাছঘাটে এই অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।
এসময় মাছঘাটে উপস্থিত ইলিশ ব্যবসায়ীর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও ব্যবসায়ী দের মৌখিকভাবে সতর্ক করা হয়।
অভিযানে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল- ইলিশের বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, ক্রেতাদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়ীদের স্বচ্ছতা নিশ্চিত করা। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, আমরা নিয়মিত বাজার মনিটর করছি। মাছঘাটে আড়তদার, খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি।
কোথাও অনিয়ম হচ্ছে কিনা মূলত সেটা দেখার জন্য আজকের অভিযান। ব্যবসায়ীরা যদি ইচ্ছাকৃতভাবে মূল্য নিয়ন্ত্রণের বাইরে রাখে বা কৃত্রিম সংকট তৈরি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্ট্যান্ড রোডস্থ মেসার্স আল মদিনা এন্টারপ্রাইজকে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি  করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫ হাজার টাকা এবং বিস্ফোরক  অধিদপ্তরের লাইসেন্সবিহীন তেল, গ্যাস মজুদ ও বিক্রয় করায় জিলানী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা সহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ