29.9 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে যান চলাচলে নিয়ম না মেনে চালকদের বিক্ষোভ, যাত্রী ভোগান্তি

ষ্টাফ রিপোটার ॥ চাঁদপুর জেলা প্রশাসন, পৌর প্রশাসক, পুলিশ প্রশাসন সহ অংশীজনদের নিয়ে শহরে যানবাহন চলাচলে ৮টি নিয়ম বেঁধে দেয়া হয়। কিন্তু এই নিয়ম মানতে নারাজ অটোরিক্সা, অটোবাইকসহ অন্যান্য যানবাহন চালকরা। তারা শহরের প্রবেশমুখে যানবাহন বন্ধ করে বিক্ষোভ করে। যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে একযোগে শহরে পুরান বাজার নতুন বাজার ব্রিজের পালবাজার অংশে এবং চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কের পূর্ব মাথায় চালকরা বিক্ষোভ শুরু করে। যার ফলে শহরে কোন যানবাহন প্রবেশ এবং বের হতে পারেনি। বাধ্য হয়ে বিভিন্ন বাহনের যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা হয়।

পালবাজার গেটে গিয়ে দেখা গেছে, ব্রিজের নীচের সড়ক থেকে পুরান বাজার পর্যন্ত বিশাল যানজট। নীচের সড়কে বহু চালক জড়ো হয়ে বিক্ষোভ করছে। তাদের বক্তব্য প্রশাসনের দেয়া নিয়ম তারা মেনে চলতে পারবে না। তারা ‘ডিসি, ঘুষখোর’ বলে স্লোগান দিতে থাকে। সেখানে চালকদের এই বিক্ষোভের সাথে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন এবং চালকদের পক্ষে বক্তব্য দেন।

চালকরা বলছেন, প্রশাসন থেকে বলা হয়েছে লাল ও সবুজ রঙের অটোরিকশা একদিন করে শহরে চলাচল করবে। কিন্তু চালকদের বক্তব্য হচ্ছে এই নিয়ম কার সাথে আলোচনা করে করা হয়েছে। আমরা এই নিয়ম মানবো না। একদিন রোজগার বন্ধ থাকলে আমাদের সংসার চলবে কিভাবে। দীর্ঘ সময় বিক্ষোভের পর ঘটনাস্থলে আসেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া ও পৌরসভার কর্মচারীরা। তারা চালকদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন।

পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, জেলা প্রশাসকসহ সকলের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন আপনারা যদি না মানেন তাহলে কিছু করার নেই। আপনারা আগে যেভাবে ছিলেন সেভাবে গাড়ি চালান। এরপর চালকদের আটকে রাখা সব যানবাহন ছেড়ে সড়ক স্বাভাবিক করে দেয়।

এদিকে একই সময় চালকরা চাঁদপুর-ফরিদগঞ্জ সড়ক বন্ধ করে দেয়। সেখানে আঞ্চলিক সড়কে চলাচলকারি বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স সহ শত শত যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হন বহু যাত্রী। অনেক যাত্রী পায়ে হেঁটে লঞ্চঘাট এবং বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা হন। এই সড়কেও সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত যানবাহন আটকা ছিল। সেখানে ট্রাফিক পুলিশের টিআই মাহফুজুর রহমান উপস্থিত হন। তিনি পৌর প্রশাসকের বক্তব্য জানান। এতে চালকরা আরো ক্ষুব্ধ হয়ে পড়েন। তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে ‘ডিসি, ঘুষখোর’ বলে স্লোগান দিতে থাকেন। কিছু সময় পর এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

চালকদের বক্তব্য হচ্ছে, প্রশাসন এমন একটি সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সাথে আলোচনা করা প্রয়োজন ছিল। শ্রমিক ও মালিক নেতারা গাড়ি চালায় না। সড়কে থাকতে হয় আমাদের। দিন শেষে মালিক আমাদের কাছ থেকে টাকা নেয়ার জন্য বসে থাকে। আমাদের সমস্যাগুলো আমাদেরই মোকাবেলা করতে হয়।

উল্লেখ্য, শহরে যানবাহন চলাচলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ নিদের্শনা বাস্তবায়নের নির্ধারিত দিন ছিল ১০ সেপ্টেম্বর। এর আগে ৩১ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে সভায় যানবাহন চলাচলে নিয়মের বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রথম দিনেই আজ এই কার্যক্রম অকার্যকর হয়ে পড়ে এবং আন্দোলনের মুখে পূর্বের নিয়মে ফিরে যায় চালকরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ