26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামে নবনির্বাচিত কমিটির সংবর্ধনা

স্টাফ রিপোর্টার। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জোড় পুকুর পাড়স্থ ওয়াইডব্লিউসি’এ স্কুল মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি- সাধারণ সম্পাদককেও সংবর্ধনা প্রদান করা হয়।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা গ্রুপের পরিচালক শামছুল আলম, আনন্দ টিভির এজিএম এসবি বুলবুল, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী শাহাদাত,  ইকবাল হোসেন পাটোয়ারী, লায়ন্স ক্লাব অব চাঁদপুর -এর লায়ন্স ওয়ায়েছ মোহাম্মদ জয়, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। সংবর্ধিত অতিথিরা হলেন, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার পলাশ, সাধারণ সম্পাদক ও এনটিভির চিফ অব করেসপনডেন্ট সফিক শাহীন, সিনিয়র-সভাপতি এমএ নোমান (দৈনিক আমার দেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফয়সাল (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (দেশ সমাচার), জনকল্যাণ সম্পাদক এসএম জাকির হোসাইন (অর্থ সংবাদ), প্রচার-প্রকাশনা সম্পাদক নুরুন্নবী চৌধুরী হাছিব (টেক পাবলিক), দপ্তর সম্পাদক মহসিন হোসেন (বিডি সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জামান নাঈম (স্বদেশ বাংলা), নির্বাহী সদস্য সালেহ বিপ্লব (দৈনিক দেশবার্তা), নাজমুল হক বাপ্পী (বাংলা স্পোর্টস), ফখরুল ইসলাম (ঢাকা পোস্ট) ও সাঈদ আল হাসান শিমুল (কালবেলা), চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বশীল ভূমিকা পালন করে জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিকরাও সবসময় তাদের লেখনীর মাধ্যমে এই জেলার কল্যাণ বয়ে আনবে। আমরা সবাই মিলে একটি সুন্দর চাঁদপুর বিনির্মাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

এসময় অতিথিরা চাঁদপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের সাফল্য কামনা করেন। চাঁদপুর উইমেন চেম্বারের পরিচালক ফেরদৌসী বেগমের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও টিভি উপস্থাপক ইউনুছ উল্লাহ, উইমেন চেম্বারের পরিচালক জাহিন আক্তার, সবাই মিলে স্মার্ট শপ -এর সত্বাধিকারী তানিয়া ইসলাম প্রমুখ। পরে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ