26.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে ৬০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস

ষ্টাফ রিপোটার । চাঁদপুর কোষ্ট গার্ডের পৃথক অভিযানে জব্দকৃত ৬০ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) বিকেলে শহরের ইচলি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে প্রেস ব্রিফিংএ এসব তথ্য নিশ্চিত করেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিএম তানজীমুল ইসলাম। তিনি বলেন, চলতি বছর ৩০ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে ৫টি অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬০ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ ৪জনকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানায় ৩টি মামলা দায়ের এবং নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা সহ হস্তান্তর করা হয়।

এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইয়াসিন আরাফাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবীব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ