26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুর কবরস্থানে নবজাতক রেখে যাওয়ার ঘটনায় হাসপাতাল কার্যক্রম বন্ধ

ষ্টাফ রিপোটার ॥ চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক দাফনের সময় নড়ে উঠা এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা দেয়ার পর মৃত্যুর ঘটনায় শহরের দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)কে গ্রেফতার করা হয়। এঘটনায় হাসপাতাল কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন এই হাসপাতালে অবৈধ কার্যক্রম চলে আসছে। ওই নবজাতকের জন্ম হয় এই হাসপাতালে। নবজাতক দাফন করার ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং এসপি’র নির্দেশে গোয়েন্দা পুলিশ  (ডিবি) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নবজাতককে কবরস্থানে নিয়ে আসা ওয়ার্ড বয় ফারুক গাজীকে গ্রেফতার করে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে আজ চাঁদপুর মডেল থানায় মামলা করেন পৌর কবর স্থানের কেয়ারটেকার মো: শাহজাহান মিয়াজী।

এদিকে দি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, হাসপাতালে ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কোন সাড়া মিলেনি। চিকিৎসক নেই, হাসপাতালের প্যাথলজি ও ওটির সঠিক পরিবেশ নেই। একই সাথে পোস্ট অপারেটিভ রোগীর জন্য কোন সু-ব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্র নবায়ন নেই।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা, ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সীলগালা করা হয়েছে। একই সাথে রোগীদেরকে ২৪ ঘন্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আর আমাদের পরিচালিত অভিযান কার্যক্রম সিভিল সার্জন বরাবর প্রদান করা হবে। সিভিল সার্জন হাসপাতালের নিবন্ধন বাতিল সহ পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন। এসময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রফিকুল হাসান ফয়সাল, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। অভিযানে চাঁদপুর  মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ