27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে শিক্ষার্থীর অংশগ্রহনে সাধারণ বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড

ষ্টাফ রিপোটার ॥  চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ২য় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড। এতে জেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে শুরু করে ১০ম শ্রেণি পর্যন্ত এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অলিম্পিয়াডের আয়োজন করে বিজ্ঞান বেজ। সার্বিক সহযোগিতায় ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী করে তোলে। তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে এই ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা জাতিকে এগিয়ে নিতে পারে উন্নত বিশ্বের কাতারে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ প্রশংসা যোগ্য। বিজ্ঞান চর্চার মাধ্যমেই গড়ে উঠতে পারে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আলোকিত বাংলাদেশ। তিনি এধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আগ্রহ ও অনুসন্ধিৎসা আরও বাড়িয়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: হাবিবুর রহমান মিয়া।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি এড. মো: শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার বিকাশ ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দক্ষতা অর্জন করার জন্য প্রতিযোগিতার আয়োজন। আশা করি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আগামী দিনে দেশকে ভাল কিছু উপহার দিতে সক্ষম হবে। ২য় রাউন্ডে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় এমসিকিউ পদ্ধতিতে ২৫ মার্কে ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখান থেকে ৫০জন উত্তীর্ণ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ