26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুর ভোক্তা অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

ষ্টাফ রিপোটার। চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর  অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচা বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির অপরাধে প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার , পঁচা বাসী খাবার সংরক্ষণ করার অপরাধে নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারকে ১০ হাজার এবং ক্ষতিকর রং ব্যবহার ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মা মনি ব্রেড এন্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনত বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
হাজীগঞ্জ উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন এবং  যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ