26.7 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে ভোক্তা অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

ষ্টাফ রিপোটার। চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর  অভিযানে  ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক হাইমচর  উপজেলার আলগী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে ভাই ভাই বেকারিকে ১০ হাজার , নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে বিসমিল্লাহ সুইটসকে ৫ হাজার এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করার অপরাধে কালু হোটেলকে ৫ হাজার টাকা সহ মোট ২০ হাজার টাকা  জরিমানা করা হয়।

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।  জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম  এবং  যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ