27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে ভোক্তার অভিযানে লাখ টাকা জরিমানা

ষ্টাফ রিপোটার। চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর  অভিযানে ১টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় ও যৌথ বাহিনী কর্তৃক শহরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে একটি মাছের ট্রলারে  নষ্ট পঁচা ইলিশ মাছ পাওয়ায় হেলাল মাঝি নামক (মনপুরা, ভোলা) একজন ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। উক্ত ব্যক্তির পক্ষে মোস্তফা মাল নামক একজন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন। 
চাঁদপুরের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।  অভিযুক্ত ব্যক্তি  পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এসময় নষ্ট পঁচা ইলিশ মাছ (আনুমানিক ৩৩০/৩৫০ কেজি) কেরেসিন ঢেলে মাটি চাপা দিয়ে  ধ্বংস করা হয়।
মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও অন্যান্য মৎস্য ব্যবসায়ীবৃন্দ অভিযানের সময় উপস্থিত ছিলেন। জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা এবং যৌথ  বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ