মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন শপথ গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এসে পিতা-মাতার কবর জিয়ারত করেছেন।
শুক্রবার বাদ জুম্মা মতলব উত্তর উপজেলার লুধুয়া কেন্দ্রীয় কবরস্থানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ায় তিনি এ দায়িত্ব পেয়েছেন। এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




