27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

কচুয়ায় আলোচিত ফাতেমা বেগম হত্যা ৬ ঘন্টার মধ্যে স্বর্ণালঙ্কারসহ মূল আসামী গ্রেফতার

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ার বেরকোটা গ্রামের আলোচিত ফাতেমা বেগম হত্যার সাথে জড়িত মূল ঘাতক ইয়াছিন মিয়াজী (২১) কে ঘটনার ৬ ঘন্টার মধ্যে স্বর্ণালঙ্কার সহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

ওসি মো: আজিজুল ইসলাম বলেন, রবিবার রাতে উপজেলার বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে বৃদ্ধা ফাতেমা বেগমের গৃহে একই গ্রামের বখাটে ইয়াছিন মিয়াজী সিধ কেটে প্রবেশ করে|
এসময় বৃদ্ধার গলার ও কানের স্বর্ণ নেওয়ার সময় টের পেয়ে বৃদ্ধা বাধাঁ দিলে তাকে ধারালো ছুড়ি দিয়ে হত্যা করে পালিয়ে যায়|

ওইদিন সন্দেহভাজন তাকে আটক করে জিজ্ঞেসাবাদ করে তার তথ্য অনুসারে তার গৃহ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে নেশার টাকা জোগাড় করতে না পেরে চুরির পথ বেছেঁ নেয় ইয়াছিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন বৃদ্ধাকে হত্যার ঘটনা শিকার করেছে| এঘটনায় নিহতের ছেলে মো: শাখাওয়াত হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে রবিবার রাতে একই গ্রামের বগু মিয়াজীর ছেলে ইয়াছিন মিয়াজী সিধ কেটে গৃহে প্রবেশ করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ