26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

স্থানীয় সংবাদপত্র টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করছি : সোহেল রুশদী

স্টাফ রিপোর্টার: চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে চাঁদপুরের স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন (সোমবার) সকাল ১১ টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রেস ক্লাবের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘ চাঁদপুর প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়,এটি জেলার গণমাধ্যমের মর্যাদা ও ঐক্য রক্ষা এবং পেশাদারিত্বের প্রতীক। বস্তুনিষ্ঠ,দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সাংবাদিকতা প্রতিষ্ঠায় প্রেস ক্লাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ’

তিনি বলেন, ‘ স্থানীয় সংবাদপত্র টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করছি । ’

তিনি আরও বলেন,‘ `বর্তমান সময়ে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে মাঠপর্যায়ের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও নিরলসভাবে সংবাদ সংগ্রহ করেন। তাঁদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং যথাযথ মূল্যায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। চাঁদপুর প্রেস ক্লাবকে আরও সু-সংগঠিত, কার্যকর ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে সকল সদস্যের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং আন্তরিক অংশগ্রহণ অপরিহার্য। স্থানীয় সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলে জেলার গণমাধ্যম আরও সমৃদ্ধ হবে এবং জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে । ‘

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের পেশাগত সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। চাঁদপুর প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন,দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা,দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী,দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম বাবু,দৈনিক আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম রনি, দৈনিক নয়া প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক জামাল সাকিব, নির্বাহী সম্পাদক এইচ.এম নিজাম, সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল গনি ও সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফুল ইসলাম।

তিনি আরও বলেন,‘ মাঠপর্যায়ের সাংবাদিকরা নানা প্রতিকূলতা,সীমাবদ্ধতা ও ঝুঁকির মধ্যেও নিরলসভাবে সংবাদ সংগ্রহ করে থাকেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা,পেশাগত প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং ন্যায্য মূল্যায়ন করা সময়ের দাবি। দক্ষ সাংবাদিক তৈরির মাধ্যমে গণমাধ্যমের মান আরও সমৃদ্ধ হবে।স্থানীয় পত্রিকাগুলো জেলার ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন ও জনজীবনের প্রকৃত চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্পাদক ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা,তথ্য আদান-প্রদান এবং পেশাগত সৌহার্দ্য আরও জোরদার হলে চাঁদপুরের গণমাধ্যম নতুন উচ্চতায় পৌঁছাবে ‘

তিনি বলেন,‘ চাঁদপুর প্রেসক্লাব সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী,ঐক্যবদ্ধ ও আধুনিক সাংবাদিক সমাজ গড়ে তুলতে কাজ করে যাবে। গণমানুষের আস্থা অর্জনই হবে আমাদের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে । ‘

মতবিনিময় সভায় বক্তারা বলেন,‘ স্থানীয় পত্রিকাগুলোর গুণগত মান বৃদ্ধি এবং পাঠকদের কাছে আরও উন্নত সংস্করণ পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তিনির্ভর মুদ্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সকল আইনি প্রক্রিয়া,প্রকাশনা-সংক্রান্ত বিধিবিধান ও পত্রিকার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেই প্রকাশনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সভায় ভবিষ্যতেও নিয়ম-নীতি মেনে পত্রিকার কার্যক্রম আরও সুশৃঙ্খল,গতিশীল ও মানসম্মতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ