30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতেন নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ। গতকাল মঙ্গলবার এই পদে নিয়োগপ্রাপ্তির মাধ্যমে ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে পূর্বসূরী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিভিন্ন ও বৈচিত্রমময় অপারেশনাল পরিবেশে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে জেনারেল ধীরাজ শেঠের। ৪০ বছরের সামরিক ক্যারিয়ারে যেসব দায়িত্ব তিনি পালন করেছেন, সেসবের মধ্যে উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্টকে নেতৃত্ব প্রদান, ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয় ব্রিগেডকে নেতৃত্ব প্রদান এবং জম্মু-কাশ্মিরের সন্ত্রাস দমনকারী বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্বপালন কয়েকটি উল্লেখযোগ্য উদাহারণ। সামরিক বাহিনীর অভ্যন্তরে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ নামেও পরিচিত।

সদ্য বিদায়ী জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনাপ্রধান পদে থাকার সময় উপ-সেনাপ্রধান হিসেবে তিনি সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক কমান্ড সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছেন তিনি।

জেনারেল শেঠ এমন একটা সময় ভারতীয় বাহিনীর ১৩ লক্ষ জওয়ানকে নেত্বত্ব দেবেন, যখন বৈশ্বিক ভূ-কৌশলগত পরিবেশ বদলে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতির ফলে বদলে যাচ্ছে যুদ্ধের প্রকৃতি। তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ।

ভারতীয় বিমানবাহিনীতেও ১ জুলাই থেকে বড় বদল আসছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এর আগে এই পদে ছিলেন এয়ার মার্শাল নাগেশ কাপুর। নতুন সহ-সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি মূলত সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন, পরিকল্পনা এবং সামরিক ক্ষমতা বাড়ানো-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখাশোনা করবেন।

রদবদল করা হয়েছে সেনার কমান্ড স্তরেও। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কমান্ডের নতুন কমান্ড-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। সাউদার্ন বা দক্ষিণ কমান্ডের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর। লেহ-র ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর কমান্ডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে। আগে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা।

সূত্র : দ্য হিন্দু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ