26.7 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কানাডার অভিজ্ঞ রেফারি ড্রিউ ফিশারকে। তবে দায়িত্ব ঘোষণার পর আবারও আলোচনায় উঠে এসেছে তার অতীতের একটি বিতর্কিত ঘটনা।

উত্তর আমেরিকার ফুটবলে পরিচিত মুখ ফিশার দীর্ঘদিন ধরে বিভিন্ন শীর্ষ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে আসছেন। যুক্তরাষ্ট্রের পেশাদার লিগে তিনি দুই শতাধিক ম্যাচ পরিচালনা করেছেন। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনেও নিয়মিত দায়িত্ব পালন করছেন এই কানাডিয়ান রেফারি।

লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির প্রথম লিগ শিরোপা জয়ের ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন ফিশার। সেই ম্যাচে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-২ গোলে হারিয়েছিল মায়ামির দল।

তবে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০২৩ সালে উত্তর ও মধ্য আমেরিকার নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে। মেক্সিকো ও হন্ডুরাসের সেই ম্যাচে ভিডিও সহকারী রেফারির দায়িত্বে ছিলেন ফিশার। অভিযোগ ওঠে, অতিরিক্ত সময় বাড়ানোর ক্ষেত্রে তিনি মেক্সিকোর পক্ষে প্রভাব খাটিয়েছিলেন।

ম্যাচ শেষে প্রধান রেফারি ইভান বার্টন জানান, ভিডিও সহকারী রেফারি তাকে প্রথমে প্রায় ১০ মিনিট অতিরিক্ত সময় যোগ করার পরামর্শ দেন। পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও আরও দুই মিনিট খেলা চালিয়ে যেতে বলা হয়। সেই অতিরিক্ত সময়েই সমতা ফেরায় মেক্সিকো এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে।

যদিও কয়েকদিন পর সেই বিতর্ক অনেকটাই চাপা পড়ে যায়। কারণ, একই প্রতিযোগিতার ফাইনালেও দায়িত্ব পান ফিশার।

আর্জেন্টিনার ম্যাচে এর আগে মাত্র একবার দায়িত্ব পালন করেছেন এই কানাডিয়ান রেফারি। ২০২৪ সালে কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ১-০ গোলের জয় পায় লিওনেল স্কালোনির দল। পরে সেই বছরই কোপা আমেরিকার শিরোপাও জেতে আর্জেন্টিনা।

চলমান বিশ্বকাপে এটি ফিশারের প্রথম নকআউট ম্যাচ। এর আগে তিনি ইরাক-ফ্রান্স এবং ক্রোয়েশিয়া-ঘানা ম্যাচ পরিচালনা করেছেন। দুটি ম্যাচেই জয় পেয়েছিল ইউরোপের দল।

এ ছাড়া গত বছরের ক্লাব বিশ্বকাপেও দুটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন ড্রিউ ফিশার। আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞ এই রেফারির ওপরই এবার থাকছে আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ পরিচালনার দায়িত্ব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ