স্টাফ রিপোর্টার: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগে সমাজসেবা মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৭৫ জন গরিব, অসহায়, অস্বচ্ছল ও দুস্থ ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) সকালে চাঁদপুর শহরের মনিরা ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও মানবিক ভূমিকা রাখা প্রয়োজন। এ ধরনের সহায়তা কর্মসূচি অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরা চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক ও পিপি অ্যাডভোকেট কোহিনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদস্যসচিব শামসুল আরেফিন, পৌর মহিলাদলের সভাপতি জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সদর থানা মহিলাদলের সভাপতি শাহিন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
চেক পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আর্থিক সহায়তা তাদের জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




