26.7 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

উত্তর বাইশপুরে মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন

মতলব দক্ষিণ: মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর বিএসএস স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধনী ম্যাচ শুক্রবার (৩ জুলাই) উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকনের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি বলেন, পাড়া, মহল্লায় এবং গ্রামেগঞ্জে যেভাবে খেলাধুলা হচ্ছে এতে যুবসমাজ নানা ধরনের অপরাধ প্রবনতার হাত থেকে রক্ষা পাচ্ছে। পাশাপাশি শারিরীক অবস্থারও উন্নতি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় চারিদিকে ছড়িয়ে পড়ে মাদক বেচা-কেনা। যার ফলে যুব ও ছাত্রসমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আাসার পর থেকে সারা দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই মাদক কারবারি ও সেবনকারী যত বড় ক্ষমতাধর লোক হোক না কেন মতলবের মাটিতে স্থান হবেনা।

দলীয় পরিচয় বা প্রভাব খাটিয়ে কেউ মাদকের সাথে জড়িত থাকলে তাকেও কোনো ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ার করেন এনামুল হক বাদল।

তিনি আরো বলেন,মাদক ব্যবসায়ী ও সেবনকারী কেউ যদি এ পথ থেকে সরে আসতে চান এবং স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে চান তাদেরকে সে সুযোগ দেয়া হবে।
অনুষ্ঠানে উদ্ধোধনী বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, ইন্জিনিয়ার জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ