26.7 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরের সাবেক তিন পুলিশ সুপার ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বাধ্যতামূলক অবসরে

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বিভিন্ন সময় দায়িত্ব পালন করা তিন সাবেক পুলিশ সুপার (এসপি) এবং এক সাবেক অতিরিক্ত পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রোববার (৫ জুলাই ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে যাওয়া চাঁদপুরের সাবেক পুলিশ সুপাররা হলেন জিহাদুল কবির, যিনি বর্তমানে ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত ছিলেন; ড. শামসুন্নাহার, যিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে সংযুক্ত ছিলেন; এবং মো. মাহবুবুর রহমান, যিনি ডিআইজি হিসেবে খুলনা রেঞ্জে সংযুক্ত ছিলেন।

এছাড়া চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা টিএম মুজাহিদুল ইসলামও বাধ্যতামূলক অবসরে গেছেন। তিনি সর্বশেষ বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত ছিলেন।

জানা গেছে, একই প্রজ্ঞাপনের আওতায় দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত মোট ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং সমমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

উল্লেখ্য, চাঁদপুরের সাবেক তিন পুলিশ সুপার জিহাদুল কবির, ড. শামসুন্নাহার ও মো. মাহবুবুর রহমান বাংলাদেশ পুলিশের একই ব্যাচের কর্মকর্তা ছিলেন। তাদের একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি প্রশাসনিক অঙ্গনেও আলোচনার সৃষ্টি করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ