27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

মতলব উত্তরে দূর্গাপুর ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশশাসক

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

রোববার (৫ জুলাই) তিনি উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে অফিসের সার্বিক কার্যক্রম, ভূমিসেবা প্রদান কার্যক্রম এবং সেবাগ্রহীতাদের জন্য থাকা সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ভূমি–সংক্রান্তসেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন। তাঁদের বিভিন্ন সমস্যা ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামরুজ্জামান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ভূমি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দ্রুত, স্বচ্ছ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ