30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

আর্জেন্টিনার পাসিং ফুটবল আমাকে মুগ্ধ করে : শরীফ চৌধুরী

চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, নাট্যাভিনেতা, নাট্য নির্দেশক ও সাংবাদিক শরীফ চৌধুরী বলেন, “ফুটবল বিশ্বকাপ মানেই আমার কাছে এক অন্যরকম আবেগের নাম। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার গভীর ভালোবাসা। বিশেষ করে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার খেলা দেখে এই দলের প্রতি ভালোবাসার শুরু, আর সেই ভালোবাসাকে আরও গভীর ও পরিপূর্ণ করেছেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার খেলার সবচেয়ে বড়ো আকর্ষণ আমার কাছে তাদের অসাধারণ পাসিং ফুটবল, দলীয় সমন্বয় এবং লড়াকু মানসিকতা। মাঠে তাদের প্রতিটি মুহূর্ত আমাকে মুগ্ধ করে। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ আমি গভীর আগ্রহ নিয়ে উপভোগ করি।

আমি এখনও মনে করতে পারি, ম্যারাডোনার গল্প শুনে এবং তার খেলা দেখে আর্জেন্টিনার প্রতি আমার ভালোবাসা জন্মেছিলো। পরে মেসির খেলা দেখে সেই ভালোবাসা আরও গভীরে পরিণত হয়েছে। মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি কোটি মানুষের স্বপ্ন ও আবেগের প্রতীক। তার নেতৃত্ব, বিনয় এবং প্রতিভা আর্জেন্টিনা দলকে বিশ্ব ফুটবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এবারের বিশ্বকাপ নিয়েও আমি ভীষণ আশাবাদী। ইতোমধ্যে আর্জেন্টিনা যেভাবে নিজেদের সামথর্য ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, তাতে আমি বিশ্বাস করি তারা আবারও ফাইনালে উঠবে। ফুটবল অনিশ্চয়তার খেলা, এখানে যে কোনো কিছুই ঘটতে পারে। তারপরও একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমার দৃঢ় বিশ্বাস, আকাশি-সাদা জার্সিধারীরা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপের শেষ মঞ্চে জায়গা করে নেবে।

ফুটবলে জয়-পরাজয় থাকবেই, তবে সমর্থক হিসেবে আমার হৃদয়ের সবচেয়ে কাছের দল সবসময়ই আর্জেন্টিনা। আমি আশা করি, বিশ্বকাপের শেষ বাঁশি বাজানোর দিনও আকাশি-সাদা জার্সির উল্লাসই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ