29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।

পৌর প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা। এর মধ্যে রাজ-^ খাতে আয় ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা, উন্নয়ন খাতে আয় ৫৬ কোটি ৫৭ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি কোটি ৭লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা ধরা হয়েছে।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৬৪কোটি ২৪ লাখ টাকা। ২০২৬-২০২৭ অর্থবছরে এ পৌরসভার বাজেটে ৭লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম ইশমাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক-ড্রেনেজ উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখার কাজ চলছে।

তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় মতলব পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ‘ শহর হিসেবে গড়ে তুলতে ‘ একটি বর্জ্যব্যবস্থাপনা স্থাপন (ডাম্পিং স্টেশন) এখন দরকার যা সরকার স্থাপনের উদ্যোগ নিয়েছেন।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা জামায়াতের আমীর আবদুর রশিদ পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরন, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান সরকার, সাংবাদিক ইদ্রিছ খান, ফজলে রাব্বী ইয়ামিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান প্রমুখ।

প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থবছরে ৪৮ কোটি ৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এবার বাজেট গতবারের চেয়ে ১৮কোটি ২৫লাখ ৮১হাজার ৮৫৭ টাকা কম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ