31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

একই সূত্রেগাঁথা প্রয়াত ইকরাম চৌধুরী ও দিবাকন্ঠ – জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পত্রিকার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করেছে বহুল প্রচারিত সাপ্তাহিক দিবাকণ্ঠ। ১০ জুলাই শুক্রবার পত্রিকার কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বিশিষ্ট রাজনীতিবিদ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মুনির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক দিবাকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্যে মনির চৌধুরী বলেন, একই সূত্রেগাঁথা প্রয়াত ইকরাম চৌধুরী ও দিবাকন্ঠ। পত্রিকাটির জন্মলগ্নে ইকরাম চৌধুরী জড়িত ছিলেন। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস আমার কাছ থেকে সবসময় পরামর্শ নিতেন, কিভাবে পত্রিকার সার্কুলেশন বৃদ্ধি করা যায়। আমি সবসময় তাকে পরামর্শ দিতাম। এর প্রাপ্তি আজকে ২৫ বছর। আমি আশা কবো আগামী দিনে পত্রিকাটি তার নিরপেক্ষতা বজায় রেখে প্রকাশনা অব্যাহত রাখবে। ‘আমরা সবার জন্য’- এই প্রত্যয়কে ধারণ করে সাপ্তাহিক দিবাকণ্ঠ দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে পত্রিকাটি।
এসময় আরো বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম হায়দার মোল্লা, দৈনিক আদি বাংলা পত্রিকা মফস্বল সম্পাদক মোঃ রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সময় পত্রিকা স্টাফ রিপোর্টার মুহাম্মদ বাদশা ভূঁইয়া, মতলব লেখক পরিষদের প্রতিষ্ঠাতা আজম পাটোয়ারী, সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ডি কে সোলেমান, দৈনিক বিজয় সকাল পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি জালাল উদ্দিন খান, পত্রিকার শহর প্রতিনিধি আতাউর রহমান পারভেজ, পরান সরকার সহ সাংবাদিক, লেখক, শুভানুধ্যায়ী, পাঠক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে পত্রিকাটির দীর্ঘ ২৫ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে র‌্যালি ও কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ