31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা রোববার (১২ জুলাই) দুপুর ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে যেকোনো দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। তিনি আশ্রয়কেন্দ্র, ত্রাণ মজুদ, উদ্ধার সরঞ্জাম এবং জরুরি সেবার প্রস্তুতি সার্বক্ষণিক নিশ্চিত রাখার নির্দেশনা দেন।

সভায় জেলার সার্বিক দুর্যোগ প্রস্তুতি, বন্যা, নদীভাঙন, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি, ত্রাণ কার্যক্রম এবং জরুরি সেবার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দুর্যোগের সময় জনসাধারণের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় দুর্যোগ মোকাবিলায় সকল কর্মকর্তা- কর্মচারীদের ছুটি বাতিল করে স্ব স্ব স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও নৌ যান (লঞ্চ, স্টিমার, টলার ও ছোট মাঝারি নৌকা) চলাচলে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ প্রদান করা হয়। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় সাপে কাঁটা রোগীর জন্য ভ্যাকসিন পর্যাপ্ত রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো : এরশাদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুসুম মনি, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসিত রায়, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু বড়ুয়া, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : ইবনে আল জাহিদ হোসেন, চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, চাঁদপুর জনসাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটু, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সওজ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহিনুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ