29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন মো. নূরুজ্জামান। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মো. নূরুজ্জামান ২০০৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পর ২০১১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি খুলনার বিভিন্ন উপজেলায়, এলজিইডির সদর দপ্তরের প্রশাসনিক শাখায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় উপজেলা প্রকৌশলী, ভোলা জেলায় সিনিয়র সহকারী প্রকৌশলী এবং পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামান বলেন, চাঁদপুর জেলার গ্রামীণ সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পগুলোকে সর্বোচ্চ মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করব। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, টেকসই অবকাঠামো নির্মাণ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে এলজিইডির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ঠিকাদার ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা কামনা করছি। সবার অংশগ্রহণে চাঁদপুরের অবকাঠামোগত উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ