27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে রোজারিওতে ফিরলেন মেসি

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শূন্য হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে ট্রফি না জিতলেও দেশের মানুষের ভালোবাসা যে একটুও কমেনি, সেটিই আবারও দেখলেন লিওনেল মেসি।

ফাইনালের হতাশা কাটতে না কাটতেই নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সতীর্থদের সঙ্গে রাজধানী বুয়েনস এইরেসে না গিয়ে ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে সরাসরি জন্মশহরে পৌঁছান তিনি। বিমানবন্দরে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের পাশাপাশি ছিলেন পরিবারের অন্য সদস্যরাও।

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি লিখেছিলেন, এই কষ্টটা অনেক গভীর। এমন ক্ষত সারতে সময় লাগবে। তবুও আমি গর্বিত, কারণ এই দলটি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে।

রোজারিওতে মেসির আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে জড়ো হন অসংখ্য সমর্থক। কারও হাতে ছিল আর্জেন্টিনার জার্সি, কারও হাতে প্ল্যাকার্ড। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, “মেসি, তুমি আমাদের কিংবদন্তি। আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।

তবে ভক্তদের ভালোবাসার জবাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। প্রাইভেট জেট থেকে নেমে সাদা রঙের একটি এসইউভিতে করে দ্রুত পরিবারের কাছে চলে যান তিনি। বাসায় তার জন্য অপেক্ষা করছিলেন বাবা হোর্হে মেসি, যিনি সম্প্রতি শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

বিশ্বকাপের মঞ্চে শেষ পর্যন্ত শিরোপা না এলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। ৩৯ বছর বয়সেও পুরো টুর্নামেন্টে করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। গোলদাতার তালিকায় তিনি ছিলেন দ্বিতীয়, তার ওপরে ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যার গোলসংখ্যা ১০।

মেসি কতদিন রোজারিওতে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের শুরুতে তিনি আবারও যোগ দিতে পারেন তার ক্লাব ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে।

বিশ্বকাপ ট্রফি এবার হাতছাড়া হয়েছে। কিন্তু আর্জেন্টাইনদের হৃদয়ে মেসির অবস্থান যে আগের মতোই অটুট, রোজারিওর বিমানবন্দরে জমায়েত হওয়া হাজারো মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রমাণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ