27.5 C
Bangladesh
রবিবার, আগস্ট ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে বাসি মাংস সংরক্ষণ, বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ জরিমানা#গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা ভাতা প্রদান#কচুয়ায় সাচার-রাগদৈল সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি#হাজীগঞ্জে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ#মতলবে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা#চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা আমার প্রধান অঙ্গীকার: মোঃ মোশাররফ হোসাইন#মতলবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ#মাদক জুয়া ও কিশোরগ্যাং জাতীয় সমস্যায় রূপ নিয়েছে : নূরুল আমিন খান আকাশ#চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন#বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে রোজারিওতে ফিরলেন মেসি

চাঁদপুরে বাসি মাংস সংরক্ষণ, বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ জরিমানা

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা করা হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে এই অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি বলেন, কোর্ট স্টেশন এলাকার মেসার্স ঢাকা হোটেলে বাসি গ্রিল, চাপ ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, চাঁদপুর লঞ্চঘাটে আব এ জম জম-৭ লঞ্চের ক্যান্টিনে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত পানি ও চিপস বিক্রির অভিযোগ পাওয়া যায়। এই অপরাধে ক্যান্টিনের ম্যানেজার মো: নজরুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরোপ করা জরিমানার ১৫ হাজার টাকা সংশ্লিষ্টরা তাৎক্ষণিক পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ