কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ মো. সুমন মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কালচো গ্রামের প্রধানিয়া বাড়ির সামনে সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সুমন মিয়া পূর্ব কালচোঁ গ্রামের প্রধানিয়া বাড়ির মৃত মকবুল হোসেন প্রধানিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পরে কচুয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছিরের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় সুমন মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া।
সূত্র: Chandpur Kantha




