30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূর আজম শরীফ বদলি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-১ শাখা) থেকে গত ৩১ আগস্ট চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।

বদলির খবর ছড়িয়ে পড়ার পর চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ)কে বর্তমান কর্মস্থলে রাখার জন্য বিভিন্ন মহলে তদবির করা হচ্ছে বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বদলির আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে।

সূত্র: দৈনিক আদি বাংলা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ