চাঁদপুরের প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহাউস ফুটবল লিগ-২০২৬। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত ক্রীড়াঙ্গনে পরিণত হয়।
আন্তঃহাউস ফুটবল লিগের সার্বিক পৃষ্ঠপোষকতা করে হেলিও স্মার্টফোন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের সুস্থ বিকাশে ভূমিকা রাখার এ উদ্যোগ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রশংসা পায়।
অনুষ্ঠানে যারা ছিলেন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুর রহমান বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলিও স্মার্টফোনের চাঁদপুরের ডিলার মো. আলমগীর হোসেন এবং চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. শামীমুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন হেলিও স্মার্টফোনের চাঁদপুর জোনের জোনাল সেলস ম্যানেজার অমিত তালুকদার এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল ইসলাম মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন বক্তারা
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া আয়োজনে হেলিও স্মার্টফোনের পৃষ্ঠপোষকতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা এ ধরনের উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
সূত্র: Chandpur Times




