31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

কচুয়ায় নারিকেল গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় এরশাদ হোসেন (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামের হাজী বাড়ির জামে মসজিদের পুকুরপাড়ের একটি নারিকেল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে কচুয়া থানার পুলিশ।

নিহত এরশাদ হোসেন একই উপজেলার বদরপুর গ্রামের রাম সিংগাপুর বাড়ির মৃত শহীদুল্লাহর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মসজিদের মুসল্লিরা পুকুরের পশ্চিম পাশে একটি নারিকেল গাছে মরদেহ ঝুলতে দেখে কচুয়া থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী আয়েশা বেগমের দাবি, সড়ক দুর্ঘটনার পর তার স্বামী প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ নেই বলেও জানান আয়েশা বেগম।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: Chandpur Times

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ