31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

রামগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অপরাধে সোহাগ হোসেন (২৮) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের আনন্দিপুর গ্রামের হাজিবাড়িতে ইয়াবা সেবনের সময় স্থানীয় লোকজন সোহাগকে আটক করে থানায় খবর দেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, ইয়াবা সেবনের অপরাধ প্রমাণিত হওয়া, মাদকের টাকার জন্য ঘরের সদস্যদের মারধরের অভিযোগ এবং অভিযুক্তের স্বেচ্ছায় দোষ স্বীকারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে সাজা দেওয়া হয়।

এর আগে একই দিন সন্ধ্যায় রামগঞ্জ পৌরসভার মধুপুর হাই স্কুল মাঠে মাদক সেবনের অপরাধে রহিম (২০) ও সবুজ (২২) নামের দুই যুবককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: Chandpur Kantha

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ