30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

আশিক চৌধুরীর গ্রামের বাড়ির প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ এমপি মানিক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নবগঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর প্রধান আশিক চৌধুরীর গ্রামের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার মতলব উত্তরের মেঘনা সরোবর এলাকায় আশিক চৌধুরীর বাসভবনে তিনি এ সফর করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য জানান।

ফেসবুক বার্তায় তিনি বলেন, আশিক চৌধুরীর গ্রামের বাড়ির মনোমুগ্ধকর ও ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশ এবং পরিবারের আন্তরিক আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। সবুজে ঘেরা পরিবেশে সময় কাটানো আনন্দদায়ক ছিল বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে আশিক চৌধুরীর সঙ্গে চাঁদপুরের সার্বিক উন্নয়নের সম্ভাবনা, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। চাঁদপুরের সমৃদ্ধি ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এ ধরনের আলোচনা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংসদ সদস্য শেখ মানিক।

উষ্ণ আতিথেয়তার জন্য আশিক চৌধুরী ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তাঁদের সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ