30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুর বনবিভাগ সড়কে প্রবাসীর বাড়িতে চুরি

চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডের খলিশাডুলীর বনবিভাগ পাটোয়ারী বাড়ি সড়ক এলাকায় এক প্রবাসীর বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে প্রবাসীর স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কন্যার চিকিৎসার জন্য পরিবারের সবাই ঢাকায় যাওয়ার সময় বাড়ি দেখাশোনার দায়িত্ব নান্নু পাটোয়ারী নামের এক ব্যক্তিকে দেওয়া হয়েছিল। ছয় দিন পর তারা বাড়িতে ফিরে ঘরের দরজা ভাঙা ও ভেতরের জিনিসপত্র লণ্ডভণ্ড দেখতে পান।

অভিযোগ অনুযায়ী, চোরেরা আলমারির ড্রয়ার ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও কিছু মূল্যবান কাগজপত্র চুরি হয়েছে বলে জানানো হয়। চোরেরা আসবাবপত্র ভাঙচুর করায় প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও পরিবারটির দাবি। কেয়ারটেকার নান্নুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান।

স্থানীয়দের ধারণা, বাড়িতে কেউ না থাকার সুযোগে এলাকার কোনো মাদকসেবী চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ঘটনাস্থল পরিদর্শনকারী চাঁদপুর সদর মডেল থানার এসআই বিল্লাল জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘরের দরজা ভাঙার প্রমাণ পেয়েছে। তবে বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় এবং আশপাশে কোনো সিসি ক্যামেরা না থাকায় তদন্তে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে।

পুলিশ ভুক্তভোগী পরিবারকে সন্দেহভাজন মাদকসেবী বা ব্যবসায়ীদের নাম জানানোর পরামর্শ দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ