30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকছে না

সম্প্রতি ইসির স্থানীয় সরকার আইন ও বিধি সংশোধনের এ প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রস্তাবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার শর্ত না রাখার পাশাপাশি হলফনামায় নতুন তথ্য সংযুক্তি, অসত্য তথ্য দেওয়া বা তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল এবং দ্বৈত নাগরিকদের অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করার কথা বলা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা চাকরিতে থাকা অবস্থায় প্রার্থী হতে পারবেন না। ঋণখেলাপি ও বিলখেলাপি প্রতিষ্ঠানের মালিক বা অংশীদার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা হয়েছে, তাদেরও অযোগ্য ঘোষণার প্রস্তাব করা হয়েছে।

ভোটকেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট নির্বাচন বন্ধ করার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার প্রস্তাব করা হয়েছে। নির্বাচনি অপরাধের শাস্তি বাড়িয়ে ন্যূনতম ছয় মাস থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখার কথা বলা হয়েছে।

হলফনামায় অসত্য তথ্য দেওয়া বা তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করার প্রস্তাব থাকলেও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

নির্বাচনের সময়সীমা নিয়েও নতুন বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে স্থানীয় সরকার পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। ওই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব না হলে নির্বাচন কমিশন সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজন করবে।

ইসি সূত্রে জানা গেছে, চলতি মাসে কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম ধাপে বরিশাল, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ কয়েকটি জেলার ইউনিয়ন পরিষদকে বিবেচনায় রাখা হচ্ছে।

ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচনের আইন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধি সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত সংশোধনী সংসদে পাস হতে হবে। চলতি অধিবেশনে তা ওঠার সম্ভাবনা কম। সংশোধনী পাস না হলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ