30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক: ঢাকায় আসার পথে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন মৃত্যুবরণ করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা ও শেখ মিশা খাতুনের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা থেকে ঢাকায় আসার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তার অকালমৃত্যুতে বিএসটিআই পরিবার শোক প্রকাশ করেছে।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক শেখ মিশা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন। শোকবার্তায় তিনি মিশাকে তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মী হিসেবে উল্লেখ করে তার মৃত্যু বিএসটিআই পরিবারের জন্য বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি বলে জানান। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন। পরে ২০২৫ সালে তিনি পরীক্ষক হিসেবে বিএসটিআইয়ে যোগ দেন। ৫০তম বিসিএসের ভাইভায় অংশ নিতে তিনি ঢাকায় আসছিলেন বলে জানা গেছে।

তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-২০২৫ও শোক জানিয়েছে। এক শোকবার্তায় ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, একজন মেধাবী শিক্ষার্থী ও সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ