30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সাধারণ সম্পাদক নিশান

অনলাইন ডেস্ক: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রামগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে ৬২ ভোট পেয়ে সভাপতি পদে মোহাম্মদ রেজাউল করিম এবং ৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মো. ফরহাদ হোসেন নিশান নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে যারা নির্বাচিত

কমিটির সহ-সভাপতি পদে মোহাম্মদ আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো. রাশেদ আলী, দপ্তর সম্পাদক পদে মো. নূরনবী রায়হান, তথ্য ও প্রচার সম্পাদক পদে মোহাম্মদ সোলেমান এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জাফরুল্লাহ (ভেন্ডার) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন, মনির হোসেন ও আব্দুল মোতালেব গাজী।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সমিতির সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ