31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা, ধ্বংস করা হলো মেয়াদহীন শিশুখাদ্য

হাজীগঞ্জ প্রতিনিধি: হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ধ্বংস করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) হাজীগঞ্জ উপজেলার ট্রাক রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে উৎপাদন ও মেয়াদের তারিখহীন খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাজারজাত করা খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি এবং অনুমোদনহীন নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ‘মা মনিহারি স্টোর’, ‘আলবি প্যাকেজিং হাউজ’ ও ‘আরা বিস্কুট হাউজকে’ ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় ‘সোহেল সাজ স্টোরকে’ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে চারটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানসংশ্লিষ্টরা জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর মালিকরা পরিশোধ করেন। এ সময় মেয়াদহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশুখাদ্য ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকরা অঙ্গীকার করেন।

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, অননুমোদিত ও নিম্নমানের খাদ্যপণ্য এবং অন্যান্য ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ