31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

অনলাইন ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামীর লং মার্চের দাবির সঙ্গে দলটির আমিরের সংসদে দেওয়া বক্তব্যে দ্বিমুখিতা রয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামীর লোগো থেকে ‘আকিমুদ্দিন’ কথাটি তুলে দেওয়া হয়েছে। এতে সেখানে ‘ইসলাম’ শব্দটিও আর থাকে না। ফলে দলটিকে ইসলামী দল বলা যায় কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াতে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা উল্লেখ করেনি।

বরং জামায়াতের আমির সেসময় বলেছিলেন, তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবেন না; প্রচলিত আইনেই দেশ পরিচালিত হবে।
জামায়াতের লং মার্চ প্রসঙ্গে রেজাউল করীম বলেন, বিভিন্ন দাবিতে জামায়াত লং মার্চ করেছেন। কিন্তু সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের তৈরি নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লং মার্চ করার কারণ কী—এ প্রশ্ন থেকেই যায়।

এটি এক ধরনের দ্বিমুখী আচরণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ