31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

মতলব দক্ষিণে ৮৬ শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন শিক্ষাট্রাস্টের উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ ও নবম শ্রেণির মেধাবী ৮৬ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. সফিকুল ইসলাম।

ড. সফিকুল ইসলাম বলেন, মেধাবীদের যথাযথ মূল্যায়ন আগামী দিনের সুন্দর স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে। স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করা এবং মেধার সঠিক মূল্যায়নে উপজেলা প্রশাসনের শিক্ষা ট্রাস্ট এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পথে আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি উৎসাহিত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত সচিব জাকির হোসেন কামাল এবং অবসরপ্রাপ্ত কর কমিশনার মো. বজলুল কবির ভুঁইয়া। উপস্থিত ছিলেন খুলনা ও রাজশাহী বিভাগের কর কমিশনার রোমান সরকার, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) মো. জাকির হোসেন। এছাড়া বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার ২৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে এককালীন ৮ হাজার টাকা করে এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও সনদ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম জানান, শিক্ষাবৃত্তি দেওয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ