30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, নতুন ভর্তি ২০

অনলাইন ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে জিৎ সরকার (২২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। জিৎ সরকার (২২) নাটোরের বনপাড়ার বাসিন্দা ও কলেজ শিক্ষার্থী। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২৪ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

জিৎ সরকার ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

নতুন রোগী ভর্তি ও ছাড়পত্রের পর বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৪ জন।

হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু এবং নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ