31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, বাড়ি-কৃষিজমি ধসের আশঙ্কা

ফরিদগঞ্জ প্রতিনিধি: সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলনের তীব্র অভিযোগ উঠেছে। এতে আশপাশের ভিটেমাটি, বসতবাড়ি, কৃষিজমি এবং বহু ফলজ ও বনজ বাগান নদীগর্ভে বিলীন ও ধসে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অবৈধ ড্রেজার চক্রের তাণ্ডব বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মোহাব্বত আলী হাজী বাড়ির খলিফা বাড়িসংলগ্ন এক ফসলি জমিতে শক্তিশালী ড্রেজার বসিয়ে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে। এতে পার্শ্ববর্তী এলাকার মাটি তলিয়ে গিয়ে বসতঘর ও ফসলি জমি ধসে পড়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকার একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় ও রাজনৈতিক ইন্ধনে আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ড্রেজার ব্যবসা চালানো হচ্ছে। প্রভাবশালী হওয়ায় তারা কারও তোয়াক্কা করছে না। কেউ প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও হুমকি ধমকি দেওয়া হচ্ছে।

ড্রেজার পরিচালনাকারী মো. বকুল দাবি করেন, ড্রেজার চালানোর জন্য তিনি নাকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছেন!

তবে ইউএনওর কাছ থেকে কোনো প্রকার অনুমতির দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন প্রশাসন।

ড্রেজিং করে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, আইনে মৌখিক অনুমতি বলতে কোনো সুযোগ বা শব্দ নেই। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিচ্ছি। দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ