31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশজুড়ে ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। এ সময় বিগত সরকার টিকা না রেখে যাওয়ায় সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ধানমন্ডির উইমেন্স কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, হামের টিকার একটি বড় চালান ইতোমধ্যে দেশে পৌঁছেছে। চলতি মাসের ১৭ তারিখে আরও একটি বড় চালান আসার কথা রয়েছে। হামে মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও তিনি জানান।

ডেঙ্গু চিকিৎসা নিয়ে মন্ত্রীর বক্তব্য

ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে দেশে প্রতি গজে পানি জমে থাকে, সেখানে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ঢাকার বাইরের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত হলেই অনেকে ঢাকায় চলে আসেন বলে জানান তিনি।

রোগীদের অভিযোগ, চিকিৎসকেরাই তাদের ঢাকায় পাঠিয়ে দেন—এ বিষয়ে মন্ত্রী বলেন, চিকিৎসকদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করে। এ কারণে তারা রোগীদের ঢাকায় পাঠিয়ে দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ