31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

হাজীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩৮ বছর বয়সী ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ৩৮ বছর বয়সী আলাউদ্দিনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের শহীদুল ইসলামের ছেলে। সাজা ঘোষণার পর পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বাকিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগ ছিল আলাউদ্দিনের বিরুদ্ধে। এতে অতিষ্ঠ হয়ে মেয়েটি ও তার পরিবার স্থানীয় জনপ্রতিনিধি এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।

পরে অভিভাবক, স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও প্রধান শিক্ষকের যৌথ প্রচেষ্টায় আলাউদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, মেয়েটির পরিবার বিষয়টি জানালে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হোসেন মোল্লা লিটন জানান, ঘটনা জানার পর অভিযুক্তকে আটক করে মোবাইল কোর্টের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় আলাউদ্দিনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনার পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পরামর্শ দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ