29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য উৎপাদন, জরিমানা

অনলাইন ডেস্ক: নীলফামারী সদরে একটি অনিবন্ধিত কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করার দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার টুপামারী এলাকার ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানায় থাকা ৫ লাখ ৮০ হাজার ৪১০ টাকা মূল্যের অস্বাস্থ্যকর শিশুখাদ্য ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বিরা আমাতুল্লাহ। তাকে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন ও থানা-পুলিশের সদস্যরা।

জানা গেছে, কারখানাটি দীর্ঘদিন ধরে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আইসললি’ ও ‘রোবট’ শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করে আসছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন এবং কারখানায় থাকা শিশুখাদ্য ধ্বংস করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বিরা আমাতুল্লাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য তৈরির দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৫ লাখ ৮০ হাজার ৪১০ টাকা মূল্যের শিশুখাদ্য ধ্বংস করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ