29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, পানিবন্দি হাজারো মানুষ

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। পাঙ্খা গেজ স্টেশনে পানির উচ্চতা ২১ দশমিক ৭৬ মিটার রেকর্ড করা হয়েছে। নদীর বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার হওয়ায় মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) জেলা পানি উন্নয়ন বোর্ডের পাঠানো তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

পদ্মার পাশাপাশি মহানন্দা ও পুনর্ভবা নদীতেও পানি বাড়ছে। মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে পানির উচ্চতা ১৯ দশমিক ৪৩ মিটার; এ নদীর বিপৎসীমা ২০ দশমিক ৫৫ মিটার। পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির উচ্চতা ১৯ দশমিক ৪৬ মিটার, বিপৎসীমা ২১ দশমিক ৫৫ মিটার।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত পদ্মার পানি বাড়তে পারে। এরপর পানি কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

পদ্মার পানি বাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিদর্শন করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হোসাইন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হওয়া, যাতায়াত ও কৃষিকাজসহ বিভিন্ন সমস্যার কথা কর্মকর্তাদের জানান। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সমস্যাগুলো শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সহকারী কমিশনার ইকরামুল হোসাইন জানান, নদীর পানি স্কুল ভবনে ঢুকে পড়ায় কয়েকটি স্কুল বন্ধ রয়েছে। পানিবন্দি মানুষের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ