31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

সমালোচনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে: এমবাপে

অনলাইন ডেস্ক: জাতীয় দল ও ক্লাবের আক্রমণভাগের মূল তারকা কিলিয়ান এমবাপে। মাত্র ২৭ বছর বয়সেই ফ্রান্সের সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসেছেন তিনি। গত লা লিগা মৌসুমেও ছিলেন শীর্ষ গোলদাতা। তবে মাঝেমধ্যেই নিচে নেমে খেলেন না—এমন সমালোচনা হয় তাকে নিয়ে। এ বিষয়ে নীরবতা ভেঙে নিজের অবস্থান জানিয়েছেন এমবাপে।

ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, এসব সমালোচনায় তিনি বিচলিত হন না। নিজের কাজ ঠিকভাবে করে যাওয়াকেই গুরুত্ব দেন তিনি। এমবাপের মতে, মাঠে তিনি যা ভালো করেন, তার চেয়ে তিনি কী করেন না—সমালোচকদের মনোযোগ থাকে সেদিকে।

খেলা চলাকালে রক্ষণভাগে তাকে দেখা যায় না—এমন সমালোচনা প্রসঙ্গে ফ্রান্স ফুটবলকে এমবাপে বলেন, দীর্ঘদিন ধরে উৎকর্ষের শিখরে থাকা খেলোয়াড়দের জীবন এমনই।

গোল না করলেও সমালোচনা হয় বলে উল্লেখ করে এমবাপে বলেন, মানুষের স্বভাবই হলো কেউ কী করছে না, সেদিকে বেশি মনোযোগ দেওয়া। তাই বিষয়গুলো তিনি ব্যক্তিগতভাবে নেন না।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন এমবাপে। তার মতে, দলের জন্য গুরুত্বপূর্ণ কাজই তিনি করেন। ফুটবলের লক্ষ্য গোল করা এবং প্রতিপক্ষের চেয়ে অন্তত একটি বেশি গোল করা—এমন মন্তব্য করে তিনি বলেন, গোল করা খেলোয়াড় দলের জন্য সমস্যা হতে পারে না।

সমালোচনা তার খেলায় প্রভাব ফেলে না বলেও জানিয়েছেন সাবেক পিএসজি তারকা। তিনি সমালোচনাকে দুইভাবে দেখেন—কিছু গঠনমূলক, আবার কিছু উদ্ভট। তবে এসব তাকে সিদ্ধান্ত নেওয়ার সময় আতঙ্কিত বা দ্বিধাগ্রস্ত করে না বলে জানান এমবাপে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ