31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

বাবুরহাটে মাদকবিরোধী প্রচারণা, জিরো টলারেন্স নীতিতে যুবদল নেতাদের অঙ্গীকার

অনলাইন ডেস্ক: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাবুরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান ও প্রচারণা চালিয়েছেন যুবদল নেতারা। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট বাজারে এ প্রচারণা চালানো হয়। এ সময় তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রচারণায় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তাসম্বলিত পোশাক পরেন। তাদের প্রচারণার মূল বার্তা ছিল—‘মাদককে না বলুন, জীবনকে বাঁচান, নেশা থেকে দূরে থাকুন এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলি, সুস্থ সুন্দর জীবন পাই।’

প্রচারণাকালে নেতারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; একটি পরিবার ও সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বানও জানান নেতারা। মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান তারা।

প্রচারণায় অংশ নেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ খান, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক পালোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ, সিনিয়র সহ-সভাপতি মান্নান গাজী এবং সম্মানিত সদস্য সাগর মজুমদার, চন্দন দে, জিন্টু মাল, মোজাম্মেল মজুমদার, নয়ন, দেলোয়ার হোসাইন খান, আলমগীর রনি, আলমগীর পাটোয়ারী, সোহাগ খান ও গাজী মান্নানসহ স্থানীয় যুবদল নেতা-কর্মীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ