31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ শিক্ষার্থীকে সংবর্ধনা আজ

অনলাইন ডেস্ক: চাঁদপুরে এই প্রথম সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় শহরের মুনিরা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা। এতে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

আয়োজক সূত্রে জানা গেছে, কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধার স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাফল্যের জন্য শুভকামনা জানানো হবে।

সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল এবং চাঁদপুরের স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আয়োজকরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ