30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

পল্লবীতে ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১২, আলোব্দি, ঝিলপার বস্তি সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।

পুলিশ জানায়, ওই এলাকায় প্রায় ১০০ জন ঝটিকা মিছিলের উদ্দেশ্যে সমবেত হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পল্লবী থানার সব মোবাইল পেট্রোল টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়।

শুক্রবার দিবাগত রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের জন্য সমবেত হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের মোবাইল পেট্রোল টিম ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ১৩ জনকে পল্লবী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ